News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্যারাটে আগরতলায় কমলপুর দল ঘোষণা
Image

রাজ্য ক্যারাটে আগরতলায় কমলপুর দল ঘোষণা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।।আগামী ২৭ ও ২৮ মে আগরতলায় অনুষ্ঠিত হবে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।এই লক্ষ্যে  রবিবার কমলপুর বিনয় বাদল দিনেশ ব্যায়ামাগারে জেপি সেলফ একাডেমীর উদ্যোগে ধলাই জেলা ভিত্তিক ক্যারাটে সিলেকশান ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হলো প্রদীপ জ্বালিয়ে ক্যাম্পর সুচনা করলেন ক্যারাটে মাস্টার আর্টিস্ট তথা কমলপুর দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস। উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, বিশিষ্ট সমাজ সেবী শ্যামল কান্তি পাল, নগর সদস্যা সতী রানী দেব সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন ধলাই জেলা ভিত্তিক ক্যারাটে সিলেকশান ট্রেনিং ক্যাম্পে ২৭ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। এর মধ্যে ১২ জনকে বাছাই করা হয়। এই ১২ জন আগামী ২৭ এবং ২৮ মে আগরতলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। আগরতলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যে ১২ জন সিলেকশন পেয়েছে তারা যেন ধলাই জেলার সুনাম অর্জন করতে পারে এবিষয়ে বললেন অনুষ্ঠানের উদ্বোধক ক্যারাটে মাস্টার আর্টিস্ট তথা দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস ও জেপি সেল্ফ একাডেমীর সম্পাদক ভাস্কর শীল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top