News Flash

Image

ধুবড়িতে সড়ক দুৰ্ঘটনা, হতাহত দুই

ধুবড়ি (অসম), ১৪ মে (হি.স.) : ধুবড়িতে আজ রবিবার ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের। একই ঘটনায় আহত হয়েছেন অপর একজন। গুরুতর আহতকে ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। নিহতকে গাড়ি চালক পৌষজিৎ সাহা ওরফে বাপন এবং আহত ব্যক্তিকে মিঠুন সাহা বলে শনাক্ত করা হয়েছে। হতাহত দুজনের বাড়ি গৌরীপুর শহরে বলে জানা গেছে।

জানা গেছে, আজ সকালে ধুবড়ির ভাঙ্গারপাড়ে গুরু তেগবাহাদুর রোডে দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। ধুবড়ি থেকে গৌরীপুরের দিকে যাচ্ছিল এএস ১৭ ডি ৬০৭৩ নম্বরের একটি হুন্ডাই ইয়োন কার। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল। সম্ভবত দুরন্ত কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তেগবাহাদুর এলাকায় রাস্তার পাশে একটি গাছের গুঁড়িতে গিয়ে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ করে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে গাড়ির ভিতরে চাপা পড়ে মৃত্যু হয় চালকের। সঙ্গে গুরুতরভাবে আহত হন গাড়ির এক আরোহী।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। তাঁরা হতাহত দুজনকে উদ্ধার করে ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিহত পৌষজিৎ সাহার মৃতদেহের ময়না তদন্তের জন্য মর্গে রাখার পাশাপাশি আহত মিঠুন সাহাকে ভরতি করে চিকিৎসা চলছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top