News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আগামীকাল সোমবার আকাশবাণী গুয়াহাটি পালন করবে সংবাদ বিভাগের প্রতিষ্ঠা দিবস
Image

আগামীকাল সোমবার আকাশবাণী গুয়াহাটি পালন করবে সংবাদ বিভাগের প্রতিষ্ঠা দিবস

গুয়াহাটি, ১৪ মে (হি.স.) : আগামীকাল সোমবার ১৫ মে আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে।

জানা গেছে, অয়েল ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় কটন বিশ্ববিদ্যালয়ের সুদমর্সান হল-এ আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে। অল ইন্ডিয়া রেডিওর মহাপরিচালক, গুয়াহাটির মেয়র, তথ্য ও সম্প্রচার দফতরের প্রাক্তন মহাপরিচালক এবং রাজ্যের জ্যেষ্ঠ সাংবাদিক ও সাহিত্যিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ‘আধুনিক যুগে যোগাযোগের মাধ্যম আকাশবাণী’ শীর্ষক এক আলোচনার আয়োজন করা হবে। এতে রাজ্যের তথ্য কমিশনার ড. সমুদ্রগুপ্ত কাশ্যপ, অয়েল ইন্ডিয়া লিমিটেডের আরসিই প্রশান্ত বরকাকতি, ইউনিসেফ-এর উত্তর-পূর্বাঞ্চলের প্রধান মধুলিকা জোনাথন এবং পরিবেশবিদ ড. পূর্ণিমা দেবী বর্মণ অংশগ্রহণ করবেন। কার্যক্রম পরিচালনা করবেন সাংবাদিক শান্তনু রৌমুরিয়া এবং অরুণিমা গোস্বামী।

এদিন বিকেলে মিলাপ-২০২৩ শীৰ্ষক সংবাদ বিভাগের নতুন ও পুরাতন সম্পাদক ও সংবাদ উপস্থাপকদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হবে। আকর্ষণীয় এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন উৎপলকুমার দাস এবং অশোক কুমার বায়ন।

উল্লেখ্য, ১৯৫৭ সালের মে মাসে অল ইন্ডিয়া রেডিও (আকাশবাণী) গুয়াহাটি আঞ্চলিক সংবাদ বিভাগ চালু হয়েছিল। এর পর থেকে বিভাগটি অসমিয়া ভাষার বিশুদ্ধতা বজায় রেখে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ প্রচার করে আসছে। বর্তমানে অসমিয়া ভাষায় চারটি বুলেটিন, চারটি এফএম শিরোনামের পাশাপাশি অন্যান্য ভাষায় এই কেন্দ্র থেকে সম্প্রচার করা হচ্ছে। এছাড়া প্রতি সপ্তাহে তিনটি প্রাসঙ্গিক বিষয় সম্প্রচার করা হয়। অন্যদিকে ২০২২ সালে কোভিড কালে বিধানসভা নির্বাচনী প্রচার এবং সচেতনতার জন্য দেশের সেরা মিডিয়া পুরস্কার জিতেছিল আকাশবাণী গুয়াহাটি।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top