নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ এপ্রিল৷৷ অজানা রোগে মৃত্যু হল তিন বছরের এক শিশুর৷ ঘটনাটি ঘটেছে অমরপুর মহকুমার অম্পি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন তৈদু এলাকায়৷ তার মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে মা বাবা সহ আত্মীয় পরিজনরা৷ তৈদু এলাকার চিন্তাহরণ দেববর্মার তিন বছরের শিশু সুরজিত দেববর্মা হঠাৎ রবিবার বিকাল চারটা নাগাদ অসুস্থ হয়ে যায়৷ জ্বর আসে তার৷ প্রাথমিক ভাবে তার মা-বাবা জ্বরের ব্যাপারটিকে হাল্কাভাবে নেয়৷ কিন্তু রাত যত গভীর হচ্ছিল এই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ ভোর চারটা নাগাদ জ্বরাক্রান্ত শিশুটি অচৈতন্য হয়ে যায়৷ মাথায় জল ছেলে কোন ভাবেই তার অবস্থার পরিবর্তন করতে পারেনি৷ ঘরে থাকা প্যারাসিটিমল কাইয়ে জ্বর কমানোর চেষ্টা করা হয়৷ কিন্তু সকাল হতেই শিশুটির অবস্থা আরও সঙ্কটজনক হয়ে যায়৷ সকাল দশটা নাগাদ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটিকে৷ কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান৷
অজানা রোগে তিন বছরের শিশুর মৃত্যু অম্পিতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















