News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্ণাটক জয়ের আনন্দে মাতোয়ারা প্রদেশ কংগ্রেস
Image

কর্ণাটক জয়ের আনন্দে মাতোয়ারা প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় জয় আকারে রাজ্য ও কংগ্রেস নেতা সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাসের ঢেউ পরিলক্ষিত হয়৷ শনিবার সকাল থেকেই আগরতলা কংগ্রেস ভবনের সামনে দলীয় নেতা কর্মী সমর্থকদের জড়ো হতে দেখা যায়৷ একে একে যখন কর্ণাটক বিধানসভার ফলাফল ঘোষণা হয়েছিল এবং ফলাফল কংগ্রেসের অনুকূলে আসছিল তখন থেকেই বাজি ফটকা ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন কংগ্রেস সমর্থকরা৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আসিস সাহা বলেন কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন এখন সময়ের অপেক্ষা মাত্র৷৷ লোকসভা নির্বাচনে কেন্দ্রে সরকার পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে বলে  দাবি করেন৷ কংগ্রেসের নেতৃত্বেই কেন্দ্রে সরকার গঠিত হবে বলে কংগ্রেস দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে৷ এদিন কর্নাটকে কংগ্রেসের জয় রাজ্য কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে যেন নতুন করে অক্সিজেনের সঞ্চার হয়৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল খুবই বলেও মনে করছেন কংগ্রেসের নেতৃত্ব৷ এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর দল বিশেষ গুরুত্ব আরোপ করবে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে৷৷
শনিবার সকাল থেকে কর্নাটকের ভোটে ফলাফল ঘোষণা হতেই দেখা যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসের জয়৷ কর্নাটকের এ জয় ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের জন্য রূপরেখা তৈরি করবে বলে অভিমত ব্যক্ত করেন আশীষ সাহা৷ শ্রী সাহা ত্রিপুরার গত বিধানসভার নির্বাচনোত্তর সন্ত্রাস প্রসঙ্গে বলেন, কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে তাদের মনোবল নষ্ট করে যাওয়ার চেষ্টা করেছে বিজেপি৷ কিন্তু এইগুলি করে কোন লাভ হবে না৷ দেশের মানুষ কংগ্রেসের সাথে রয়েছে৷ তিনি আরো বলেন রাহুল গান্ধীর ভারত জোড়ো আন্দোলনের প্রতিফলন কর্ণাটক থেকে প্রতিফলিত হয়েছে৷ আগামী লোকসভা নির্বাচনে দেশে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করলেন আশীষ কুমার সাহা৷

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top