নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় জয় আকারে রাজ্য ও কংগ্রেস নেতা সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাসের ঢেউ পরিলক্ষিত হয়৷ শনিবার সকাল থেকেই আগরতলা কংগ্রেস ভবনের সামনে দলীয় নেতা কর্মী সমর্থকদের জড়ো হতে দেখা যায়৷ একে একে যখন কর্ণাটক বিধানসভার ফলাফল ঘোষণা হয়েছিল এবং ফলাফল কংগ্রেসের অনুকূলে আসছিল তখন থেকেই বাজি ফটকা ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন কংগ্রেস সমর্থকরা৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আসিস সাহা বলেন কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন এখন সময়ের অপেক্ষা মাত্র৷৷ লোকসভা নির্বাচনে কেন্দ্রে সরকার পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে বলে দাবি করেন৷ কংগ্রেসের নেতৃত্বেই কেন্দ্রে সরকার গঠিত হবে বলে কংগ্রেস দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে৷ এদিন কর্নাটকে কংগ্রেসের জয় রাজ্য কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে যেন নতুন করে অক্সিজেনের সঞ্চার হয়৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল খুবই বলেও মনে করছেন কংগ্রেসের নেতৃত্ব৷ এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর দল বিশেষ গুরুত্ব আরোপ করবে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে৷৷
শনিবার সকাল থেকে কর্নাটকের ভোটে ফলাফল ঘোষণা হতেই দেখা যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসের জয়৷ কর্নাটকের এ জয় ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের জন্য রূপরেখা তৈরি করবে বলে অভিমত ব্যক্ত করেন আশীষ সাহা৷ শ্রী সাহা ত্রিপুরার গত বিধানসভার নির্বাচনোত্তর সন্ত্রাস প্রসঙ্গে বলেন, কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে তাদের মনোবল নষ্ট করে যাওয়ার চেষ্টা করেছে বিজেপি৷ কিন্তু এইগুলি করে কোন লাভ হবে না৷ দেশের মানুষ কংগ্রেসের সাথে রয়েছে৷ তিনি আরো বলেন রাহুল গান্ধীর ভারত জোড়ো আন্দোলনের প্রতিফলন কর্ণাটক থেকে প্রতিফলিত হয়েছে৷ আগামী লোকসভা নির্বাচনে দেশে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করলেন আশীষ কুমার সাহা৷

কর্ণাটক জয়ের আনন্দে মাতোয়ারা প্রদেশ কংগ্রেস
Tags:
Releated Posts
তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী
তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…
পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা
আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার…
হিমালয় অঞ্চলে জলসম্পদ সংরক্ষণে প্রযুক্তি ও জনসম্পৃক্ততার ওপর জোর, আঞ্চলিক কর্মশালায় অংশ নিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক
আগরতলা, ১৯ জুন : হিমালয় অঞ্চলের ঝরনাভিত্তিক জলসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় গুরুত্বপূর্ণ প্যানেল…


















