News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিমুখী সংঘর্ষে মৃত্যু বাইক চালকের, গুরুতর আহত আরও ৩
Image

ত্রিমুখী সংঘর্ষে মৃত্যু বাইক চালকের, গুরুতর আহত আরও ৩

আগরতলা, ১২ মে (হি.স) : বাস, মারুতি গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাইক চালকের। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন পুষ্করবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দমকল কর্মীরা সকলকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক চালককে মৃত বলে ঘোষনা করেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাঁদের জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, শুক্রবার বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন পুষ্করবাড়ি এলাকার জাতীয় সড়কে  বাস, মারুতি এবং বাইকের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনার ঘটে। তাতে গুরুতর আহত হয়েছেন চারজন। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। সাথে সাথে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক জিতেন কলই (২১)-কে মৃত বলে ঘোষনা করেন। অম্পি বৈশ্যমনি খামারবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন জিতেন। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাঁদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন। এদিকে, দুর্ঘটনার  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। তিনি আরও জানিয়েছেন, আহতরা হলেন মেলাঘরের বাসিন্দা অঙ্কিতা দত্ত (৩৩), বিকাশ দত্ত (৬৪) এবং রুবি দত্ত (৫৫)।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top