News Flash

  • Home
  • বিদেশ
  • ইমরান খানের গ্রেফতারি বেআইনি, অবিলম্বে মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের
Image

ইমরান খানের গ্রেফতারি বেআইনি, অবিলম্বে মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের


ইসলামাবাদ, ১১ মে (হি. স.) : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি বেআইনি বলল সেদেশের সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবারই তাঁকে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল পাক রেঞ্জার্স। কিন্তু বৃহস্পতিবার পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ইমরানের গ্রেফতারি বেআইনি। ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন। বুধবারই সেদেশের দুর্নীতি-দমন আদালত ৮ দিনের জন্য এনএবি’র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। দিন পেরোতেই স্বস্তি পেলেন ইমরান।

উল্লেখ্য, মঙ্গলবার ইমরান লাহোর থেকে ইসলামাবাদ হাই কোর্টে পৌঁছনোর পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময়ই আচমকা সেখানে প্রবেশ করে পাক রেঞ্জার্স। দ্রুত তাঁকে ঘিরে ফেলে গ্রেফতার করে তারা। সেখানে উপস্থিত ইমরানের আইনজীবী ও নিরাপত্তা রক্ষীদের প্রবল মারধর করা হয়। তেমনটাই দাবি পিটিআইয়ের সিনিয়র নেত্রী শিরিন মাজারির। ৭০ বছরের পিটিআই নেতার বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১২১টি মামলা রুজু হয়েছে। বিশ্বাসঘাতকতা ও ধর্মের অবমাননা থেকে হিংসা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার মতো নানা অভিযোগে বিদ্ধ ইমরান। এই পরিস্থিতিতে সুপ্রিম-মন্তব্যে যে তিনি স্বস্তি পাবেন তা বলাই বাহুল্য

Releated Posts

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত বৈঠক নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের

কাঠমান্ডু, ১০ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কোনও বিদেশি কূটনীতিকের সঙ্গে একান্ত বৈঠক করলেন নেপালের…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top