News Flash

  • Home
  • বিদেশ
  • ইমরানকে মুক্তির দাবিতে বোমা পড়ল পাক প্রধানমন্ত্রীর বাড়িতে; জ্বলল গাড়ি ও সচিবালয়
Image

ইমরানকে মুক্তির দাবিতে বোমা পড়ল পাক প্রধানমন্ত্রীর বাড়িতে; জ্বলল গাড়ি ও সচিবালয়

ইসলামাবাদ, ১১ মে (হি.স.): পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরানের খানের গ্রেফতারির ঘটনায় অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান। সেই অশান্তির আঁচ গিয়ে পৌঁছল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনেও। ইমরানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার শাহবাজের লাহোরের বাড়িতে হামলা চালালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকেরা। যদিও সেই সময় শহবাজ এবং তাঁর পরিবারের সদস্যেরা ঘরে ছিলেন না।

এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের শীর্ষ নেতৃবৃন্দকে বুধবারই সে দেশের নিরাপত্তাবাহিনী গ্রেফতার করেছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির একদিন পরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, আসাদ উমর, ওমর সরফরাজ চিমা, আলি জাইদি এবং আক্রম উসমান প্রমুখকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ইসলামাবাদে গ্রেফতার করা হয়েছে। ইমরান খান গ্রেফতার হওয়ার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ৪৭ জন দলীয় কর্মীর মৃত্যু হয়েছে। গ্রেফতার ১ হাজারের বেশি পিটিআই কর্মী। দেশের বেশির ভাগ অংশেই শান্তি – শৃঙ্খলা রক্ষায় সেনা নামানো হয়েছে।

Releated Posts

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top