News Flash

Image

আইজিএম হাসপাতালে শিশুকে ভুল টিকা

আগরতলা, ১০ মে (হি.স.) : টিকার দুইটি ইঞ্জেকশন দিতে এবং দুইটি টিকা মুখে খাওয়ানোর জন্য চারমাসের শিশুকে আইজিএম হাসপাতালে এনেছিলেন উদয়পুরের বাসিন্দা পূজা শীল। কিন্তু, হাসপাতালে স্বাস্থ্যকর্মীর গাফিলতিতে ওই শিশুকে টিকার দুইটি ইঞ্জেকশনের বদলে চারটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসতেই ওই শিশুর মা হাসপাতালের স্বাস্থ্য কর্মীর কাছে গাফিলতির কারণ জানতে চেয়েছিলেন। তাঁর সাথে ওই স্বাস্থ্যকর্মী দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।

শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার উদয়পুর থেকে পূজা শীল তাঁর শিশু পুত্রকে নিয়ে আইজিএম হাসপাতালে টিকা দিতে আসেন। তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এমপিডাব্লিউ কর্মীকে দুটি টিকার ইঞ্জেকশন দিতে এবং দুটি টিকা মুখে খাওয়ানোর জন্য লিখে দিয়েছিলেন। কিন্তু এমপিডাব্লিউ কর্মী টিকাকরণ কার্ডটি না দেখে শিশুর দুই হাতে ও পায়ে টিকার চারটি ইঞ্জেকশন দিয়েছেন বলে অভিযোগ পরিবারের। শুধু তাই নয়, এধরনের গাফিলতি কেন হল শিশুর পরিবার জানতে চাওয়ায় তাঁদের সাথে দুর্ব্যবহার করেন ওই স্বাস্থ্যকর্মী।

এবিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটির একটি টিকার ইঞ্জেকশন এবং দুইটি দুইটি টিকা মুখে খাওয়ানো বাকি ছিল। এছাড়া জন্মের সময় একটি টিকা তার নেওয়া হয়নি। ওই টিকা আজকে দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু স্বাস্থ্যকর্মীর গাফিলতির কারণে শিশুটিকে চারটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তবে, এখনো পর্যন্ত শিশুর শরীরে কোনো সমস্যা দেখা দেয়নি। বর্তমানে শিশুটি পর্যবেক্ষনে রয়েছে বলে জানান ওই চিকিৎসক।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top