News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের চুড়াইবা‌ড়ি‌তে উদ্ধার আরও ছয় লক্ষা‌ধিক টাকার কফ সিরাপ, বাজেয়াপ্ত ক‌ন্টেইনার, গ্রেফতার দুই
Image

অসমের চুড়াইবা‌ড়ি‌তে উদ্ধার আরও ছয় লক্ষা‌ধিক টাকার কফ সিরাপ, বাজেয়াপ্ত ক‌ন্টেইনার, গ্রেফতার দুই

বাজা‌রিছড়া (অসম), ৯ মে (হি.স.) : ত্রিপুরায় প্রবেশের পথে অসমের চুড়াইবা‌ড়ি‌তে পুলিশি অভিযানে ফের বাজেয়াপ্ত হয়েছে নেশার কফ সিরাপ। এর সঙ্গে দুই পাচারকারীকে গ্রেফতারের পাশাপাপশি বায়েজাপ্ত করা হয়েছে কফ সিরাপ বোঝাই ক‌ন্টেইনার। গ্রেফতারকৃত দুজনকে উত্তর ত্রিপুরার কদমতলার বা‌সিন্দা ক‌ন্টেইনারের চালক অজিত নাথ এবং অস‌মের কাছাড় জেলার কা‌টিগড়ার বা‌সিন্দা সহচালক আবু ক‌মির উদ্দিন‌কে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্তকৃত কফ সিরাপগুলির বাজারমূল্য ছয় লক্ষ টাকার বেশি হবে বলে ধারণা করছে পুলিশ।

চুড়াইবা‌ড়ি পু‌লি‌শ ওয়াচ পোস্টের নবাগত ইনচার্জ এসআই প্রণব মি‌লি জানান, সোমবার গ‌ভীর রা‌তে এএস ০১ কেসি ৪৩৫৫ নম্ব‌রের এক‌টি ছয় চাকার সামগ্রী বোঝাই ক‌ন্টেইনার (ট্রাক) গুয়াহাটি থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ত্রিপুরায় প্রবে‌শের মু‌খে আন্তঃরাজ্য সীমান্তে ট্রাকটিকে আটক করে তাতে তালা‌শি চালিয়ে আট‌ কার্টুনে মোট ৬৪০ শিশি অবৈধ নেশাজা‌তীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। কা‌লোবাজারে এগুলির মূল্য্ ছয় লক্ষা‌ধিক টাকা হ‌বে, জানান পুলিশ অফিসার মিলি।
তিনি জানান, অবৈধ কফ সিরাপ পাচারের অভিযোগে উত্তর ত্রিপুরার কদমতলার বা‌সিন্দা ট্রাক চালক অজিত নাথ এবং অস‌মের কাছাড় জেলার কা‌টিগড়ার বা‌সিন্দা সহচালক আবু ক‌মির উদ্দিন‌কে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত‌ উভয়ের বিরুদ্ধে বিরু‌দ্ধে মাদক আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত শনিবার মধ্যরাতে উত্তরপ্রদেশ থে‌কে অস‌মের ৮ নম্বর জাতীয় সড়ক ধ‌রে ত্রিপুরায় পাচা‌রের প‌থে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি‌তে ধরা পড়েছিল প্রায় দু কোটি টাকার নেশার কফ সিরাপ বোঝাই ছয় চাকার একটি ল‌রি।
শাদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হ‌য়ে‌ছে গা‌ড়ির চালক ও সহ-চাল‌ককে। ধৃত‌দের যথাক্রমে উত্তরপ্রদে‌শের মোরাদাবাদের কাঁথরোড সিভিল লাইনের জনৈক রাকেশ শর্মার ছেলে মায়ঙ্ক শর্মা এবং প্রয়াত হাবিব মিয়াঁর ছেলে বিশাল মিয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে। ইতিমধ্যে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top