News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে গুলি বিদ্ধ হয়ে নিহত এনআইএ-র ডিএসপি, পরিকল্পনা করেই খুন, দাবি আইজির
Image

উত্তরপ্রদেশে গুলি বিদ্ধ হয়ে নিহত এনআইএ-র ডিএসপি, পরিকল্পনা করেই খুন, দাবি আইজির

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.) : উত্তরপ্রদেশে গুলি বিদ্ধ হয়ে নিহত এনআইএ-র ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) তনজিল আহমেদকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে । রবিবার এক বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আইজি সঞ্জীব কুমার সিংহ । শনিবার গভীর রাতে এক আত্মীয়ের বিয়ে থেকে ফেরার সময় উত্তরপ্রদেশের বিজনৌরে খুব কাছ থেকে অজ্ঞাতপরিচয়ের দুই বাইকআরোহী গুলি করে খুন করেন এনআইএ-র ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশকে। গতকাল রাতের ওই ঘটনায় তাঁর স্ত্রীও আক্রান্ত হয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
এদিন সংবাদমাধ্যমকে এক বিবৃতি দেওয়ার সময় সঞ্জীব কুমার জানান, তনজিল একজন অত্যন্ত সত্ ও দক্ষ অফিসার ছিলেন। তনজিল বিএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্ট ছিলেন। ডেপুটেশন-এ এনআইএ-র সঙ্গে কাজ করছিলেন। গত ছ বছর ধরে তিনি এনআইএ-র সঙ্গে যুক্ত, জানিয়েছেন আইজি। এই হত্যার ঘটনার তদন্ত চলছে। তদন্তে যুক্ত রয়েছেন উত্তরপ্রদেশ পুলিশ, উত্তরপ্রদেশের এসটিএফ, এটিএস, এনআইএ, এনআইএ-র লখনউয়ের ডিজি এবং দিল্লি শাখার আরও একটি দল।গতকাল রাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তনজিলের। স্ত্রী ফরজানার এইমুহূর্তে নয়ডার ফোর্টিস হাসপাতালে চিকিত্সা চলছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। তাঁকে সুস্থ করে তোলার সবরকমে চেষ্টা চালানো হচ্ছে। তনজিলের দুটি সন্তানও রয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top