News Flash

Image

এআইডিএসও-র সর্বভারতীয় কমিটির আহ্বানে শিলচরে সংহতি দিবস পালন


শিলচর (অসম), ৪ মে (হি.স.) : দিল্লীর যন্তরমন্তরে মহিলা কুস্তিগিরদের আন্দোলনের সমর্থনে আজ বৃহস্পতিবার এআইডিএসও-র সর্বভারতীয় কমিটির আহ্বানে সারা দেশের সাথে শিলচরেও সংগঠনের পক্ষ থেকে সংহতি দিবস পালন করা হয়।

এ উপলক্ষ্যে শিলচরের জেলরোডে অবস্থিত বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তির সামনে থেকে মাতৃভাষা আন্দোলনের অমর শহিদ কমলা ভট্টাচার্যের মূর্তির পাদদেশ পর্যন্ত এআইডিএসও-র কর্মীরা মিছিল করে দাবি উত্থাপন করেন যে, মহিলা কুস্তিগিরদের ওপর যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ভারতের রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্ৰদান করতে হবে।

সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত মিছিলে উপস্থিত সংগঠনের অসম রাজ্য কমিটির অন্যতম সহ-সভাপতি পল্লব পেগু উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য পেশ করেছেন
প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেছেন সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। সংগঠনের পক্ষ থেকে গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজের সামনে এই আন্দোলনের সমর্থনে সংহতি প্রকাশকারী এআইডিএসও কর্মীদের উপর দিল্লি পুলিশের শারীরিক নিগ্রহের তীব্র প্রতিবাদ জানানো হয়। আজকের প্রতিবাদী কার্যসূচিতে অন্যান্যদের সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য পল্লব ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য আপনলাল দাস, বাবলী দাস সহ বহু ছাত্রী। এছাড়া আজ শিলচরের ‘অ্যাথলিটরা’ও দিল্লির মহিলা কুস্তিগিরদের আন্দোলনের সমর্থনে সংহতি প্রকাশ করে।

Releated Posts

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরে সংঘর্ষের পর উখরুলে নিরাপত্তা জোরদার, শান্তির আবেদন প্রশাসনের

ইম্ফল, ২৫ এপ্রিল (আইএএনএস) : মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top