News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের পুনেতে তিন বিল্ডিং নির্মাতার বাড়িতে আয়করের হানা
Image

মহারাষ্ট্রের পুনেতে তিন বিল্ডিং নির্মাতার বাড়িতে আয়করের হানা

মুম্বই, ৪ মে (হি.স.) : বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের পুনে শহরের তিন বিল্ডিং নির্মাতার বাসভবন ও অফিস সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় আয়কর বিভাগের দল। বেহিসাবি সম্পদ ও কর ফাঁকির ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আয়কর বিভাগ এই পদক্ষেপ সম্পর্কে কোনও তথ্য দেয়নি, তবে সূত্র জানিয়েছে, আয়কর বিভাগের এই পদক্ষেপটি বেহিসাব সম্পদ এবং কর ফাঁকির তদন্তের জন্য করা হচ্ছে। এ খবর লেখা পর্যন্ত আয়কর দফতরের অভিযান চলছিল। আয়কর বিভাগের দল আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করছে।
আয়কর বিভাগ পুনের বিল্ডারদের কাছ থেকে কর ফাঁকি এবং বেহিসাবি সম্পদের অভিযোগ পেয়েছিল। এর ভিত্তিতে এদিন সকাল থেকে পুনের সিন্ধ সোসাইটিতে বসবাসকারী তিন নির্মাতার বাড়িতে অভিযান শুরু করে আয়কর দফতরের দল। উল্লেখ করা যেতে পারে যে এর আগে আয়কর বিভাগ নাসিকের বিল্ডারদের উপর টানা ছয় দিন অভিযান চালিয়েছিল এবং ৩,৩৩৩ কোটি টাকার বেহিসাব লেনদেন উদ্ধার করা হয়েছিল।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top