News Flash

  • Home
  • দিনের খবর
  • শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুলে মানহানির মামলা রাজ্যের
Image

শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুলে মানহানির মামলা রাজ্যের

কলকাতা, ৩ মে (হি. স.) : ছবি টুইট করে বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুলে মানহানি মামলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷

কলকাতা পুলিশের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ করে আলিপুর আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি আইনে বুধবার মানহানির মামলা দায়ের করেছে রাজ্য সরকার। যদিও মামলা গ্রহণ করা হবে কি না, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি আদালত।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে, গত ১৭ এপ্রিল মহারাষ্ট্রের নম্বর থাকা একটি বাসের ছবি দিয়ে টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। টুইটে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেন, কয়লা এবং নিয়োগ দুর্নীতির নথি পাচার করা হচ্ছে ওই বাসে।

এই ঘটনায় সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দেয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এরপরই পুলিশি তদন্তে জানা যায়, ওই বাসে ছিলেন জেড প্লাস নিরাপত্তার সঙ্গে যুক্ত পুলিশ কর্মীরা। পাশাপাশি এই ঘটনার সঙ্গে তথ্য পাচারের কোন যোগ নেই বলেও সাফ জানিয়ে দেয় কলকাতা পুলিশ।

সেই কারণে রাজ্য সরকারের তরফে শুভেন্দুর বিরুদ্ধে রাজ্যকে বদনাম করার অভিযোগ তুলে ফৌজদারি আইলে মানহানির মামলা দায়ের করা হয়েছে আলিপুর নগর দায়রা আদালতে। সেইসঙ্গে মামলা গ্রহণ করে দ্রুত শুনানির আর্জিও জানানো হয় রাজ্যের তরফে৷

যদিও এই মামলাটি শেষ পর্যন্ত গ্রহণ করা হবে কি না, সিদ্ধান্ত নেবে আলিপুর নগর দায়রা আদালত। প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জুড়ে একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই টুইট দেখে রাজ্য সরকারের তরফ থেকে ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ)-কে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top