News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের গুমলায় পিকআপ ভ্যান উল্টে মৃত্যু ৪ জনের, আহত কমপক্ষে ৩০ জন
Image

ঝাড়খণ্ডের গুমলায় পিকআপ ভ্যান উল্টে মৃত্যু ৪ জনের, আহত কমপক্ষে ৩০ জন

রাঁচি, ৩ মে (হি.স.): ঝাড়খণ্ডের গুমলা জেলায় বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার সময় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গুমলার পুলিশ সুপার এহতেশাম ওয়াকারিব বলেছেন, মঙ্গলবার গভীর রাতে ডুমরি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে, সেই সময় একটি পিকআপ ভ্যান বেশ কয়েকজন বিয়ের অতিথিদের নিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারানোর ফলে পিকআপ ভ্যানটি উল্টে যায়।

ওই পিকআপ ভ্যানে মোট ৩৫ জন ছিলেন বলে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে ও ৩০ জন আহত হয়েছেন। প্রাপ্ত খবর অনুযায়ী, হতাহতরা ডুমরি থানার অন্তর্গত কাটারি গ্রাম থেকে গোবিন্দপুর পঞ্চায়েতের সারঙ্গাদিহ গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার সময় জর্দা গ্রামের কাছে রাস্তার পাশের সিগন্যাল বোর্ডে পিকআপ ভ্যানটি ধাক্কা দিলে গাড়িটি তিনবার উল্টে যায়। ঘটনাটি রাত ৯.১৫ মিনিটে ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানে যাত্রীদের চিৎকারে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে ঘটনাস্থলে পৌঁছয়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top