News Flash

  • Home
  • বিদেশ
  • বিদেশিদের জন্য করোনা টিকার বিধি তুলে নিচ্ছে আমেরিকা
Image

বিদেশিদের জন্য করোনা টিকার বিধি তুলে নিচ্ছে আমেরিকা

ওয়াশিন্তন, ২ মে (হি.স.) : আমেরিকায় যাওয়ার জন্য আর বাধ্যতামূলক নয় করোনা টিকা । শীঘ্রই আমেরিকা যেতে ইচ্ছুক বিদেশি ভ্রমণকারীদের করোনার টিকা নেওয়ার প্রয়োজনীয়তার বিধি শেষ হতে যাচ্ছে। সোমবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এই ঘোষণা করেছে। সোমবার হোয়াইট হাউজ বলেছে, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি ১১ মে শেষ হবে। একই দিন আমেরিকায় করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে।

এই খবরকে স্বাগত জানিয়েছে ট্রাভেল ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি থেকে বলা হয়, এই বিধিনিষেধ তাদের ব্যবসায় প্রভাব ফেলেছে। আমেরিকার ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও জিওফ ফ্রিম্যান এক বিবৃতিতে বলেন, টিকার বাধ্যবাধকতা নিয়ে আজকের পদক্ষেপের ফলে বৈশ্বিক ভ্রমণকারীদের জন্য বাধা মুছে যাবে। এই পদক্ষেপ আমাদের খাত ও শিল্পকে এগিয়ে নিয়ে যাবে।

করোনা মহামারির কারণে আমেরিকা সরকার নানা বিধিনিষেধ জারি করে। করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে। এবার বিদেশি ভ্রমণকারীদের টিকার বাধ্যবাধকতার সঙ্গে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হচ্ছে।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top