News Flash

  • Home
  • প্রধান খবর
  • এবার দক্ষিণী রাজ্য কেরল; বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে উড়ে এল পাথর, ক্ষতিগ্রস্ত জানলা
Image

এবার দক্ষিণী রাজ্য কেরল; বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে উড়ে এল পাথর, ক্ষতিগ্রস্ত জানলা

তিরুঅনন্তপুরম, ২ মে (হি.স.): আবারও বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটল। এ বার ঘটনাস্থল দক্ষিণ ভারতের রাজ্য কেরল। দক্ষিণ রেল সূত্রে খবর, তিরুঅনন্তপুরম থেকে কাসারগড় যাওয়ার পথে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। সোমবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম জেলায় তিরুর রেল স্টেশনের কাছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও, বন্দে ভারতের একটি কোচের জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল জানিয়েছে, এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে। একই সঙ্গে ট্রেনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাচক্রে, গত ২৫ এপ্রিল কেরলে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বেধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই পাথর ছোড়ার ঘটনা ঘটল। এর আগে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট-সহ যে ক’টি রাজ্যে বন্দে ভারত চালু হয়েছে, সব জায়গাতেই পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top