News Flash

  • Home
  • দিনের খবর
  • সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার ঘিরে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ কাশীপুরে
Image

সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার ঘিরে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ কাশীপুরে

কলকাতা, ১ মে (হি. স.) : মে দিবসে সিপিআইএম পার্টি অফিস পুনরুদ্ধারকে কেন্দ্র করে দমদম সেভেন ট্যাংক এলাকায় উত্তেজনা ছড়ায়। সোমবার সকালে সিপিএম এলাকায় একটি বন্ধ পার্টি অফিস দখল নিতে যান সিপিআইএম কর্মীরা। পার্টি অফিসটি রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল দখলে নেয়।

ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। সিপিএমের দাবি, মে দিবস উপলক্ষে দমদমের সেভেন ট্যাঙ্কস লেনে দলীয় দফতর পুনরুদ্ধারে যান কাশীপুর-বেলগাছিয়া এরিয়া কমিটির সদস্যরা। অভিযোগ, সেই সময় শান্তনু সেনের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। পার্টি অফিস পুনরুদ্ধারে বাধা দেয়। ঘটনাস্থলে পৌছয় সিঁথি থানার পুলিশ।

তৃণমূলের দফতরটি দখল করতে কাশীপুর বেলগাছিয়া ৩ নম্বর এরিয়া কমিটির সদস্যরা যান। বামেদের অভিযোগ, ২০১৬ সালে সিপিএমের হাত থেকে অফিসটি তৃণমূল দখল করে নেয়। এদিন মে দিবস উদযাপনের সেই অফিসই ‘পুনর্দখল’ করতে এসেছিলেন এরিয়া কমিটির সদস্যরা। এই ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়েই পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর অনুগামীরা সেখানে পৌঁছে যান। আসেন তৃণমূল সাংসদ শান্তনু সেনের অনুগামীরাও। অভিযোগ, দু’তরফের অনুগামীরা একত্রিত হয়েই বাম কর্মী-সমর্থকদের মারধর করে। শুধু তাই নয়। এলাকার একসময়ে সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা, দুলাল বন্দ্যোপাধ্যায়কেও মেরে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর এলাকাস্থলে বামেদের আনা হোর্ডিং পড়ে থাকতে দেখা যায়। যদিও তৃণমূলের দাবি, তাদের কর্মী-সমর্থকদের উপরই মারধর চালিয়েছেন বাম কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় সিঁথি থানার পুলিশ।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top