News Flash

  • Home
  • দিনের খবর
  • বন্দুকধারীর গুলিতে রক্ত ঝরল টেক্সাসে, নিহত শিশু সহ ৫
Image

বন্দুকধারীর গুলিতে রক্ত ঝরল টেক্সাসে, নিহত শিশু সহ ৫

টেক্সাস, ৩০ এপ্রিল(হি.স.) : ফের রক্ত ঝড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে। টেক্সাসের ক্লিভল্যান্ডের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ৮ বছর বয়সী শিশু সহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের কার্যালয়ের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে তাঁরা হন্ডুরাস থেকে এসেছিল। এদিন সন্দেহভাজন হামলাকারী রাইফেল দিয়ে গুলি চালান। হামলার পরই তারা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।                        

পুলিশ সূত্রের খবর, স্থানীয় সময় শুক্রবার সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পারে। পরে পুলিশ গিয়ে দেখে, গুলিবিদ্ধ অবস্থায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হামলার সময় বাড়িতে ১০ জন মানুষ ছিল। হামলায় জড়িত সন্দেহে মেক্সিকোর এক নাগরিককে খুঁজছে পুলিশ। হামলার সময় তিনি মদ্যপ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিহত সবাই হন্ডুরাসের নাগরিক বলে জানা গেছে। তবে তাঁদের পুরো পরিচয় জানায়নি পুলিশ। এমনকি হামলাকারীর সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক আছে কি না, তাও জানা যায়নি।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top