News Flash

Image

করিমগঞ্জের আনিপুরে যুব নদওয়ার মহাসম্মেলন রবিবার

করিমগঞ্জ (অসম), ২৯ এপ্রিল (হি.স.) : আগামীকাল রবিবার করিমগঞ্জ জেলার আনিপুরে অনুষ্ঠেয় যুব নদওয়ার চার আঞ্চলিকের যৌথ মহা সম্মেলনে আসছেন উত্তরপূর্ব ভারতের আমিরে শরিয়ত। আনিপুর নতুন বাজার কমপ্লেক্সে অনুষ্ঠেয় মহা সম্মেলনে থাকবেন নদওয়ার মহাসচিব সহ একঝাঁক নদওয়া-তারকা।

এদিন সকাল ১০ থেকে বিকাল ৫-টা পর্যন্ত রাতাবাড়ি আঞ্চলিক চতুষ্টয়, রাতাবাড়ি, পূর্ব রাতাবাড়ি, আনিপুর ও দক্ষিণ দুল্লভছড়া আঞ্চলিক চতুষ্টয়ের ব্যবস্থাপনায় আনিপুর নতুন বাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব নদওয়ার সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা নদ‌ওয়ার সভাপতি মুফতি আব্দুল বাসিত সাহেব। প্রধান অতিথি হিসেবে থাকবেন উত্তরপূর্ব ভারতের আমিরে শরিয়ত ও আমিরে ন‌দ‌ওয়াতুত তামীর শ্বেয়খুল হাদিস হজরত মাওলানা ইউসুফ আলি সাহেব। সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন নদওয়া মহাসচিব মৌলানা আতাউর রহমান মাঝারভুইয়াঁ, মৌলানা আসহাব উদ্দিন সাহেব, মৌলানা উসামা মবরুর সাহেব, মৌলানা জয়নুল হক সহ একঝাঁক তরুণ ও প্রবীণ নদওয়ার পদাধিকারী ও কর্মীবৃন্দ।

নদওয়া বহুমুখী কর্ম তথা নদওয়ার যুবকদের মধ্যে দ্বীনি ও সামাজিক কাজের গতি বৃদ্ধি করতে বিষয় ভিত্তিক আলোচনা হবে মহা সম্মেলনে।

জোন ভিত্তিক এই যুব সম্মেলনকে সর্বাঙ্গসুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিত কামনা করেছেন অভ্যর্থনা কমিটির পক্ষে মৌলানা খায়রুল হক, মৌলানা নাসির উদ্দিন, শিক্ষক রুহুল আমিন তালুকদার, হাফিজ জহুর উদ্দিন মৌলানা ইরশাদ আলি, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top