News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যে দ্রুত অগ্রগতি করছে ভারত : মনসুখ মান্ডভিয়া
Image

২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যে দ্রুত অগ্রগতি করছে ভারত : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): দেশ থেকে ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যে দ্রুত অগ্রগতি করছে ভারত। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। সোমবার নতুন দিল্লিতে এশিয়া প্যাসিফিক ম্যালেরিয়া লিডারস কনক্লেভ ২০২৩-এ ভার্চুয়াল ভাষণে তিনি তুলে ধরেছেন, কীভাবে ভারত নিজস্ব ম্যালেরিয়া-নির্মূল কৌশলগুলির জন্য একটি বিশ্বব্যাপী উদাহরণ হিসাবে আবির্ভূত হয়েছে। মন্ত্রী যোগ করেছেন, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত ভারতের জি-২০ প্রেসিডেন্সি মন্ত্রের সঙ্গে সঙ্গতি রেখে, ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্যে অন্যান্য দেশের সঙ্গে নিজস্ব সংস্থান, জ্ঞান এবং শিক্ষাগুলি ভাগ করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেন, ভারতে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচিতে প্রাথমিক রোগ নির্ণয়, সম্পূর্ণ চিকিৎসা, নজরদারি এবং আচরণ পরিবর্তন যোগাযোগ-সহ বেশ কয়েকটি উপাদান রয়েছে। তিনি আরও বলেন, আশা কর্মীদের ম্যালেরিয়ার লক্ষণ ও উপসর্গ চিনতে এবং সংক্রমণে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরও যোগ করেছেন, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত-স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন-সহ সরকারের বিভিন্ন স্বাস্থ্য উদ্যোগ এই রোগের বিরুদ্ধে ভারতের লড়াইকে শক্তিশালী করার জন্য প্রচুর অবদান রাখছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top