News Flash

  • Home
  • Uncategorized
  • একই ঘরে তিন বান্ধবী বিষপানে আত্মঘাতী যতনবাড়িতে
Image

একই ঘরে তিন বান্ধবী বিষপানে আত্মঘাতী যতনবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ যতনবাড়িতে রবিবার দুপুর নাগাদ একই ঘরে এক সাথে  তিন বান্ধবী বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেছে৷ তাদেরকে উদ্ধার করে প্রথমে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাদেরকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷

USA, New York State, New York City, Crime scene barrier tape
USA, New York State, New York City, Crime scene barrier tape

যতনবাড়িতে তিন উপজাতি তরুণী একই ঘরে এক সাথে আত্মহত্যা করার চেষ্টা করে৷ রবিবার দুপুর দুইটা নাগাদ যতনবাড়ির উত্তম দেবনাথের বাড়িতে তারা বিষপান করে৷ বিশাখা ত্রিপুরা নামে এক কিশোরী পড়াশুনার জন্য যতনবাড়ির উত্তম দেবনাথের বাড়িতে ভাড়া থাকত৷ দুপুরে দুই বান্ধবীকে  সাথে নিয়ে একই সাতে তিনজন মিলে ভাড়া ঘরে বিষপান করে৷ বিষপান করার পর তাদের এক বন্ধু  অনুপম চাকমাকে ফোন করে ঘটনাটি জানায়৷ খবর পেয়ে দ্রুত ছুটে আসে অনুপম চাকমা৷ তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যতনবাড়ি হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাদেরকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কর্তব্যরত চিকিৎসক প্রণজিৎ দাস জানান চামিলী জমাতিয়া ও বিশাখা ত্রিপুরার অবস্থা খুবই সংকটজনক৷ তিনবান্ধবীর এক সাথে বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে যতনবাড়িতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ প্রণয়ঘটিত কোন ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে কিনা তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে স্থানীয় জনমনে নান গুঞ্জন উঠেছে৷ নানা প্রশ্ণ উঁকি দিচ্ছে৷ কি কারণে এই তিন বান্ধবী একই সঙ্গে একই ঘরে আত্মহত্যা করেছে৷ বিষয়টিকে ঘিরে উদ্বিগ্ণ তথ্যাভিজ্ঞ মহলও৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ার পেছনে সামাজিক অবক্ষয়ও অনেক বেশী দয়ী৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top