News Flash

  • Home
  • দেশ
  • চোপড়া উদ্ধার উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে চুরি যাওয়া সদ্যোজাত, ধৃত ১
Image

চোপড়া উদ্ধার উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে চুরি যাওয়া সদ্যোজাত, ধৃত ১

শিলিগুড়ি, ২৩ এপ্রিল(হি.স.) : অবশেষে শনিবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে চুরি যাওয়া সদ্যোজাতকে উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে চোপড়ার বলরামপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পাকড়াও করা হয়েছে শিশু চুরিতে অভিযুক্ত এক মহিলাকেও।

রাতেই শিশুটিকে নিয়ে চোপড়া থেকে রওনা দেয় পুলিশ। উত্তরবঙ্গ মেডিক্যালে তাকে ‘সিক নিউবর্ন কেয়ার ইউনিট’ (এসএনসিইউ)-এ রাখার সিদ্ধান্ত হয়। সেখানে শারীরিক পরীক্ষার পরই শিশুটিকে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন তার মায়ের হাতে তুলে দেওয়া দেওয়া হয় । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি শুভেন্দ্র কুমার শুধু বলেন, ‘‘শিশুটিকে পাওয়া গিয়েছে।’’

এর আগে, ক্লোজ়ড সার্কিট ক্যামেরার ‘ফুটেজ’ পেলেও শিশু চুরিতে অভিযুক্ত মহিলার মুখ তাতে স্পষ্ট নয় বলে পেশাদার শিল্পীকে দিয়ে তার ছবি আঁকানো হয়। গতকালই কলকাতা থেকে বিমানে উড়িয়ে আনা হয় ওই ‘পোর্ট্রেট’ শিল্পী অপূর্ব ঘোষকে। শিশুর মা রঞ্জিতা সিংহ এবং রঞ্জিতার মা আলফা রাজবংশী-সহ যাঁরা ওই মহিলাকে দেখেছেন, তাঁদের কথা শুনে হাসপাতালের ওয়ার্ডে বসেই ল্যাপটপে ছবি আঁকে শিল্পী। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, ‘‘আমরা সমস্ত ভাবে চেষ্টা করেছি। যা-যা পদক্ষেপ করা যায়, সে সব দিক থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেলের প্রসূতি বিভাগ থেকে শিশুপুত্র চুরি হয়েছিল। অবশেষে তার হদিস মেলায় খুশি পরিবার। তবে শিশু চুরির ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top