News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় ড্রাগস সহ আটক নেশা কারবারী
Image

তেলিয়ামুড়ায় ড্রাগস সহ আটক নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ পুলিশের অভিযানে উদ্ধার ড্রাগস সহ উদ্ধার নগদ অর্থ৷ পলাতক নেশা কারবারি৷ শুক্রবার গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ও তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযান চালায় করকরি এলাকায়৷ স্থানীয় বাসিন্দা প্রাণেশ রুদ্রপাল নামে এক যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ড্রাগস৷ যার বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা৷ উদ্ধার হয় নগদ অর্থও৷ মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন ত্রিপুরা জানান, অভিযুক্ত পালিয়ে গেছে৷ নেশা কারবারি প্রানেশ পকসো মামলায় দুই মাস আগে ছাড়া পায়৷ অভিযোগ এর পরেই নেশার ব্যবসা শুরু করে৷ এদিকে তেলিয়ামুড়া জহওর কলোনী কালীবাড়ি এলাকা থেকে এক ড্রাগস বিক্রেতা ও এক ড্রাগস সেবনকারীকে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় জনগণ পুলিশের হাতে তুলে দেয় শুক্রবার দুপুরে৷ জানা গেছে, জহওর কলোনী এলাকার সুমন দেবনাথ নামে যুবক দীর্ঘদিন ধরেই এলাকায় ড্রাগস বিক্রি করে আসছিলেন৷  এলাকাবাসীদের পক্ষ থেকে তাকে কয়েকবার সতর্ক করা হয়েছিল৷ ধৃত ড্রাগস সেবনকারির নাম গোপাল দেবনাথ৷

Releated Posts

প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে যোগেন্দ্রনগরে রক্তদান শিবির

আগরতলা, ৩০ আগস্ট: প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার যোগেন্দ্রনগর সিপিআই(এম) পার্টি অফিসে এক রক্তদান শিবিরের…

ByByReshmi Debnath Aug 30, 2026

পাঞ্জীরায় ভাল্লুকের হামলায় আহত স্বামী-স্ত্রী

শান্তিরবাজার, ৩০ আগস্ট: রাবার বাগান পরিষ্কার করতে গিয়ে ভাল্লুকের হামলায় গুরুতর আহত হলেন স্বামী-স্ত্রী। তার মধ্যে স্বামীর আঘাত…

ByByReshmi Debnath Aug 30, 2026

‘মন কি বাত’ দেশসেবার প্রেরণা জোগায়: বিধায়ক পিনাকী দাস চৌধুরী

কল্যাণপুর, ৩০ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব রবিবার কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ১৯ নম্বর বুথে…

ByByReshmi Debnath Aug 30, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top