News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত সচিব নিয়মিত আসেন না, রাগে অফিসে তালা দিলেন জনগণ
Image

পঞ্চায়েত সচিব নিয়মিত আসেন না, রাগে অফিসে তালা দিলেন জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ পশ্চিম সাতনালা পঞ্চায়েত সচিবের উপর অভিযোগ তুলে গ্রামবাসীরা তালা দিলেন পঞ্চায়েত সচিবের অফিস কক্ষে৷৷দীর্ঘ কয়েক মাস ধরে পশ্চিম সাতনালা পঞ্চায়ে অফিসের পঞ্চায়েত সচিব তার কর্মস্থলের আসেননি৷  বাড়িতে বসেই সরকারি বেতন নিচ্ছেন গুনে গুনে৷ গ্রামবাসীরা হয়রানীর শিকার৷ সঠিক পরিষেবা পাচ্ছেন না পঞ্চায়েত সচিবের কাছে থেকে৷ দীর্ঘ আট মাস আগে গ্রামের মানুষেরা জন্ম মৃত্যুর প্রমাণপত্র সংগ্রহ করতে পঞ্চায়েত সচিবের নিকট লিখিত আবেদন জমা করলে এখন পর্যন্ত  জন্ম মৃত্যুর প্রমাণপত্র সংগ্রহ করতে পারেননি৷ এমন কি জানা গিয়েছে যে গ্রামবাসীদের দেওয়া আবেদনপত্র পর্যন্ত হারিয়ে ফেলেছেন পঞ্চায়েত সচিব৷ বৃহস্পতিবার গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে তালা দিলেন পঞ্চায়েত সচিবের অফিসকক্ষে৷এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে দশদা আরডি ব্লকের কর্তৃপক্ষরা আসেন পঞ্চায়েত অফিসে৷ গ্রামবাসীদের লিখিত দিয়ে জানান এক সপ্তাহের মধ্যে প্রত্যেকের প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে দেওয়া হবে৷ এই আশ্বাস পেয়ে তালা খুলে দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা৷

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top