News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারদ উর্ধমুখী, শরীরকে সুস্থ রাখতে মেনে চলুন চিকিৎসকদের পরামর্শ
Image

পারদ উর্ধমুখী, শরীরকে সুস্থ রাখতে মেনে চলুন চিকিৎসকদের পরামর্শ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷  শুষ্ক আবহাওয়ার জেরে রাজ্যে স্বাভাবিকের চাইতে পারদ উর্ধমুখী৷ নেই বৃষ্টির কোন পূর্বাভাস৷ এখুনি আশারবানী শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর৷ এই অবস্থায় শরীরকে সুস্থ রাখতে বিশেষ পরামর্শ দিয়েছেন ডাঃ কনক চৌধুরী৷ তিনি জানান এই আবহাওয়ায় ঘাম খুব কম৷ এটা পরিচিত আবহাওয়া নয়৷ শরীর থেকে দ্রুত জল বেড়িয়ে যাচ্ছে৷ তাই এখন প্রাপ্ত বয়ষ্ক ব্যক্তির ৩ থেকে ৪ লিটার জল সারাদিনে প্রয়োজন হবে৷ সেই জল পান করার পরামর্শ দিয়েছেন তিনি৷ এছাড়া খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরুতে বলেছেন৷ বাইরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার আবশ্যক৷ সঙ্গে রোদ চশমা৷ তবে ঠান্ডা পানীয় দিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা না করার জন্য বিশেষ ভাবে জানান৷ কোল্ড ড্রিংকস,তথাকথিত প্যাকেটজাত ফলের রসে চিনি ও গ্যাস ছাড়া আর কিছু আছে বলে জানা নেই৷ তাই এটা দিয়ে তৃষ্ণা মেটাবে না৷ খুব গরম কাটাতে এলকোহল যুক্ত বা বিযুক্ত বিয়ার জাতীয় পানীয় থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন৷ বাজার থেকে আস্ত ফল এনে ভালো করে ধুয়ে নিন৷ তারপর খান৷ দিনে অন্তত তিনবার ফলের সালাদ খান৷ খাওয়াতে ভাতের পরিমান কমিয়ে সবজি,ডাল,ফল, হাল্কা দৈ,মাছ,পনির, সয়াবীনের পরিমান বাড়ানোর পরামর্শ দিয়েছেন ডাঃ কনক চৌধুরী৷ টমেটো দিয়ে মসুর ডাল,করলা- উচ্ছে, সাজনা,ছোট আলু দিয়ে মাছ বা নিরামিষ,পরিমিত জল ও ৬ থেকে ৭ ঘন্টা রাতের ঘুম শরীর সুস্থ  রাখবে এই গরমে বলে আশা ব্যক্ত করেন তিনি৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top