News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পথচারী ও শ্রমিকদের মধ্যে সরবত বিতরণ করলেন বিজেপি নেতৃত্বরা
Image

পথচারী ও শ্রমিকদের মধ্যে সরবত বিতরণ করলেন বিজেপি নেতৃত্বরা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷  জিবি বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষ ও শ্রমিকদের মধ্যে সরবত বিতরণ করা হয় জিবি বাজার এলাকায়৷ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত জানান দেশ জুরে তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে৷ তাই এইদিন জিবি বাজার ব্যবসায়ী সমিতি পথ চলতি সাধারন মানুষের মধ্যে সরবত বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে৷ জিবি হাসপাতালে রাজ্যের বিভিন্ন স্থান থেকে রোগী ও তাদের পরিবার পরিজনরা আসে৷ তাই সকলের জন্য এইদিন সরবত বিতরণ করা হয়েছে৷ মহারাজগঞ্জ বাজার কিংবা জিবি বাজার নয়, এইদিন রাজ্যের বিভিন্ন স্থানে পথ চলতি সাধারন মানুষ ও শ্রমিকদের মধ্যে সরবত বিতরণ করা হয়৷
একদিকে প্রখর রৌদ্র, অপরদিকে হাঁসফাঁস গরম৷ এতে করে এক প্রকার নাজেহাল সাধারন মানুষ৷  এই অবস্থায় পথ চলতি সাধারন মানুসদের মধ্যে সরবত বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি৷ এইদিন মহারাজগঞ্জ বাজারের লোটাস ক্লাব সংলগ্ণ এলাকায় পথ চলতি সাধারন মানুষ ও শ্রমিকদের মধ্যে সরবত বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার সহ অন্যান্যরা৷ প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য জানান গরম বৃদ্ধির সাথে সাথে মুখ্যমন্ত্রী সরকারি সুকলে ছুটি ঘোষণা করেছেন৷ তারপর আরক্ষা কর্মী ও ট্রাফিক পুলিশদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ আগস্ট দিনব্যাপী ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top