ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের ভূমিকা অনস্বীকার্য। সবকটি ইভেন্ট-কেই স্পোর্টস কাউন্সিল সাধ্যানুযায়ী প্রতিনিয়ত প্রমোট করে যাচ্ছে। চলতি তিন-চার বছর ধরে তা বিগত সময়ের অনেক রেকর্ডকেই ছাপিয়ে গেছে বলা চলে। উল্লেখ্য, শান্তিকামী সংঘে সদ্য সমাপ্ত ওপেন পূর্বোত্তর প্রাইজমানি কাবাডি চ্যাম্পিয়নশীপে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী বজরং দলের এন এস আর সি সি’র ইন্ডোর কাবাডি সেন্টারের খেলোয়াড় ও কোচ ট্রফি তুলে দেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তীর হাতে। বলা বাহুল্য, সম্প্রতি শান্তিকামী সংঘ আয়োজিত ওপেন প্রাইজমানি কাবাডি প্রতিযোগিতায় বজরং দল চ্যাম্পিয়ন, তৈবান্দাল রানার্স, গোমতি জেলা দল তৃতীয় এবং ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) চতুর্থ স্থান পেয়েছে। সান্ধ্যকালীন বর্ণাঢ্য সাংস্কৃতিক এক অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মেয়র-ইন-কাউন্সিল হীরালাল দেবনাথ, কর্পোরেটর সান্তনা সাহা, ক্লাব সেল কনভেনর সিদ্ধার্থ রায় চৌধুরী, সচিব প্রবীর রায় সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা বৃন্দ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

শান্তিকামী সংঘের কাবাডি চ্যাম্পিয়ন বজরং দলের ট্রফি স্পোর্টস কাউন্সিলে
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















