News Flash

  • Home
  • খেলা
  • অল ত্রিপুরা জুডো অ্যাসো-র কার্যকরী কমিটি পুনর্গঠন ৭ মে
Image

অল ত্রিপুরা জুডো অ্যাসো-র কার্যকরী কমিটি পুনর্গঠন ৭ মে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ই মে। গত ১৬ এপ্রিল, রবিবার সংস্থার সহ-সভাপতি অর্জুন কুমার দেবনাথের পৌরহিত্যে অনুষ্ঠিত কার্যকরী কমিটির বৈঠকে আসন্ন এই বিশেষ সাধারণ সভার দিনক্ষণ সর্বসম্মতিক্রমে স্থির হয়েছে। ৭ মে, রবিবার আগরতলায় এম.এল প্লাজাস্থিত কনফারেন্স হলে অনুষ্ঠিতব্য বিশেষ বৈঠকে অনুমোদিত সব কটি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউনিট থেকে অন্ততঃ দুইজন করে অফিস বেয়ারার এবং সকল সিনিয়র জুডো কোচ ও ত্রিপুরার সিনিয়র জুডোকাদের যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য সংস্থার সাধারণ সম্পাদক মানিকলাল দেব এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন। এই বৈঠকে মূলতঃ গত গভর্নিং বডির মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত সমূহ অনুমোদন ছাড়াও একাউন্ট রিপোর্ট পেশ করা হবে। পরবর্তী সময়ে গত চলতি কার্যকরী কমিটি ভেঙে দিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে আলোচ্যসূচি জানানো হয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top