News Flash

  • Home
  • খেলা
  • টিএফএ-র লীগ কমিটির বৈঠক আজ : বার্ষিক সাধারণ সভা ৫ মে
Image

টিএফএ-র লীগ কমিটির বৈঠক আজ : বার্ষিক সাধারণ সভা ৫ মে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ৫ই মে অনুষ্ঠিত হচ্ছে। ওইদিন বেলা ১১ঃ০০ টায় সিটি সেন্টারস্থিত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কনফারেন্স হলে আয়োজিত এই সাধারণ বৈঠকে পূর্বতন বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ অনুমোদনের পাশাপাশি সাধারণ সম্পাদক কর্তৃক পেশ করা বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ কর্তৃক পেশ করা বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিকাশ পেশ করা হলে সেগুলো অনুমোদনের লক্ষ্যে আলোচনা করা হবে। বৈঠকের আলোচ্য সূচিতে অডিটর নিয়োগের বিষয়ও রাখা হয়েছে। সকল সদস্যদের যথাসময়ে সাধারণ বৈঠকে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। এদিকে, আগামীকাল টিএফএ-র লীগ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে টিএফএ-র অফিস রুমে, সন্ধ্যে সাড়ে ছয়টায়। লীগ কমিটির সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top