News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্রমণ ও মৃত্যু ফের বৃদ্ধি পেল; সক্রিয় রোগী ৬৩-হাজারের ঊর্ধ্বে, রোজই বাড়ছে চিন্তা
Image

ভারতে কোভিড-সংক্রমণ ও মৃত্যু ফের বৃদ্ধি পেল; সক্রিয় রোগী ৬৩-হাজারের ঊর্ধ্বে, রোজই বাড়ছে চিন্তা

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ ফের বৃদ্ধি পেল, পৌঁছে গিয়েছে ১১-হাজারের কাছাকাছি। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১০,৫৪২ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ২৭ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬৩,৫৬২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ২৭ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,১৯০-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪২,৫০,৬৪৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৭ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,৪৮৭ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,২৭,৭৫৮ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৮ এপ্রিল সারা দিনে ভারতে ০২,৪০,০১৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top