News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার কারনালে রাইস মিল ভবন ভেঙে মৃত ৪, আহত কমপক্ষে ২০ জন
Image

হরিয়ানার কারনালে রাইস মিল ভবন ভেঙে মৃত ৪, আহত কমপক্ষে ২০ জন

হরিয়ানা, ১৮ এপ্রিল (হি.স.): হরিয়ানার কারনালে ভেঙে পড়ল একটি তিনতলা রাইস মিল ভবন। মঙ্গলবার ভোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাইস মিল ভবনটি, সেই সময় বেশ কয়েকজন শ্রমিক ছিলেন ওই ভবনে, তাঁরা চাপা পড়ে যান। এই ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, ওই রাইস মিলের ভিতরে বেশ কিছু শ্রমিক রাতে থাকতেন। কারনালের পুলিশ সুপার শশাঙ্ক কুমার বলেছেন, কারনালের তারাওরী এলাকায় রাইস মিল ভবন ভেঙে ৪ জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন। কেউ নিখোঁজ নেই।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে কারনালে একটি তিনতলা রাইস মিল ভবন ধসে পড়ে, বেশ কয়েকজন রাইস মিল শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। শ্রমিকরা ভবনের ভেতরে ঘুমাতেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও অ্যাম্বুলেন্স। কারনালের ডিসি আনিস যাদব জানিয়েছেন, মোট ২৪ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন, তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন। যে সময় বিল্ডিংটি ভেঙে পড়ে তখন প্রায় ১৫০ জন শ্রমিক ছিলেন ভিতরে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘটনার তদন্তে জন্য কমিটি গঠন করা হবে। রাইস মিলের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top