News Flash

  • Home
  • খেলা
  • সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের
Image

সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

কলকাতা, ১৭ এপ্রিল(হি.স.) : আইএসএল-র পর এবার সুপার কাপ থেকেও বিদায় ইস্টবেঙ্গলের। এগিয়ে গিয়েও গোল হজম করে ড্র করতে হল। চলতি মরসুমে এই ঘটনা যে কত বার ঘটেছে অতি বড় ইস্টবেঙ্গল সমর্থকও ভুলে গিয়েছেন। লাল-হলুদ কোচ হিসাবে সম্ভবত নিজের শেষ ম্যাচেও হাসি দেখা গেল না স্টিভন কনস্ট্যান্টাইনের মুখে। জিততে হত চার গোলের ব্যবধানে। আইজল এফসি-র বিরুদ্ধে ২-২ ড্র করে সুপার কাপ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল।

প্রথমে ১৬ মিনিটে প্রথম গোল দেয় ইস্টবেঙ্গল। বাঁ দিক থেকে বেশ কিছুটা দৌড়ে সুমিত পাসিকে পাস দিতে গিয়েছিলেন নাওরেম মহেশ। কিন্তু গোলকিপারের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। পাঁচ মিনিট পরে আবার গোল। এ বার সুমিত নিজেই। ডান দিক থেকে অসাধারণ ক্রস ভেসে এসেছিল বক্সের উদ্দেশে। অনেকটা পিছন থেকে এসে বিপক্ষের ডিফেন্ডারদের টপকে হেড করেন তিনি।
এর পরেই পতনের শুরু। আইজল আক্রমণ করতে শুরু করে। বিরতির আগেই এক গোল শোধ দেয় তারা। গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ করতে গিয়েছিলেন আকিতো। কমলজিৎ বাঁচিয়ে দেন। বল যায় ডেভিডের কাছে। তাঁর পাস থেকে গোল করেন রুইতিয়া। দ্বিতীয়ার্ধে একই ভুল কমলজিতের। এ বার গোললাইন ছেড়ে অনেকটা এগিয়ে এসে ক্লিয়ার করতে যান। বল যায় আইজল ফুটবলারদের পায়ে। গোল করেন ডেভিড।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top