News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীর পৃথক স্থানে একই দিনে তিনজনের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
Image

রাজধানীর পৃথক স্থানে একই দিনে তিনজনের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ রাজধানীতে একই দিনে পৃথক স্থানে দুটি মৃতদেহ উদ্ধার এবং ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পাশাপাশি একই দিনে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
বুধবার সাত সকালে ইন্দ্রনগর ডায়েরি সংলগ্ণ একটি বাড়ির পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়৷ অন্যদিকে, এদিন দুপুর নাগাদ রাজধানীর নাগেরজলা বাসস্ট্যান্ড সংলগ্ণ পুকুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়৷ এদিকে, ইন্দ্রনগর কবরখলা এলাকায় সাত সকালে এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বুধবার দিনভর রাজধানী আগরতলায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
জানা গেছে, এদিন সকালে ইন্দ্রনগর ডায়েরি সংলগ্ণ একটি বাড়ির পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিবি ফাঁড়িতে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়৷ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি সনাক্ত করা গেছে৷ তার নাম শ্যামল রাহা(৫০)৷ বাড়ি ৭৯ টিলাস্থিত নন্দনগরের লেলিন কলোনিতে৷ কিন্তু ইন্দ্রনগরে ডায়েরি সংলগ্ণ একটি বাড়ির পুকুরে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ ঐ ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি নেশাগ্রস্ত হয়ে পুকুরের জলে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে কিনা এনিয়ে ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে৷ পুলিশ অবশ্য এনিয়ে এখনই কোন মন্তব্য করেনি৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে৷
এদিকে, বুধবার দুপুরে নাগেরজলা বাসস্ট্যান্ড সংলগ্ণ পুকুরের জলে এক যুবকের মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে বটতলা ফাঁড়িতে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়৷ পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম নোটন দেব৷ তার বাড়ি ভট্টপুকুরের সুকতারা ক্লাব এলাকায়৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর নোটন দেব ইদানিং নেশা এবং জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন৷ আজ সকালেও তাকে নাগেরজলা এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় জনগণ৷ কিন্তু দুপুর নাগাদ পুকুরের থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ দিনদুপুরে নেশাগ্রস্ত হয়ে পুকুরের জলে পড়ে তার মৃত্যু হয়েছে নাকি তাকে হত্যা করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে৷ এনিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে৷ পুলিশ অবশ্য মৃতদেহ উদ্ধারের ঘটনা এখনই কিছু মন্তব্য করেনি৷ তবে, তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে৷
এদিকে, ইন্দ্রনগর কবরখলা এলাকায় আজ সকালে এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ আত্মঘাতী ব্যক্তির নাম হরিপ্রসাদ দেবনাথ৷ বাড়ির পাশের একটি গাছে তার মৃতদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয় জনগণ জিবি ফাঁড়িতে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়৷ পারিবারিক অশান্তির জের ঐ ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top