News Flash

  • Home
  • খেলা
  •  ভেটারেন্স টেবিল টেনিসে এন্ট্রির শেষ দিন আজ
Image

 ভেটারেন্স টেবিল টেনিসে এন্ট্রির শেষ দিন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।।রাজ্য উন্মুক্ত ভেটারেন্স টেবিল টেনিস প্রতিযোগিতা ২৩ এপ্রিল। খেলা হবে এন এস আর সি সি-‌র টেবিল টেনিস হল-এ। রাজ্য ক্রীড়া পর্ষদের সহযোগিতায় এবং রাজ্য সংস্থার উদ্যোগে হবে আসর। বয়স ভিত্তিক ৪০ থেকে ৫০, ৫০ থেকে ৬০, ৬০ থেকে ৭০ এবং ৭০ বছর উর্ধ্ব বিভাগের খেলোয়াড়রা আসরে অংশ নিতে পারবেন। সিঙ্গেলস, ডাবলস এবং মিক্সড ডাবলস-‌ এই তিন বিভাগে হবে আসর। আসরে অংশ নিতে ইচ্ছুক ভেটারেন টেবিল টেনিস খেলোয়াড়দের আগামীকালের মধ্যে নাম জমা দিতে হবে। সিঙ্গেলস এবং ডাবলস ইভেন্টে নির্দিষ্ট হারে এন্ট্রি ফি স্থির করা হয়েছে। এন্ট্রি জমা দিতে হবে আশিষ চৌধুরি (‌৯৪৩৬৪৮৪৫৬২) বা জয়ন্ত মজুমদারের (‌৭০০৫৪২৭৪০২) কাছে। বিস্তারিত জানার জন্য প্রয়োজনে ফোনেও যোগাযোগ করে নিতে পারেন। অংশগ্রহণেচ্ছু খেলোয়াড়দের ইতোমধ্যে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে এনএসআরসিসি-র ইনডোরে অনুশীলনের ব্যবস্থাও করেছেন উদ্যোক্তারা। ২৩ এপ্রিল সকাল ৯ টায় শুরু হবে আসর। পশ্চিম জেলা টেবিল টেনিস সংস্থার সম্পাদিকা শ্যামলী বনিক এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top