News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ২৩ এপ্ৰিল শিলচর আসছেন শ্রীশ্রী ১০৮ স্বামী নবলকিশোরদাসজি কাঠিয়াবাবা মহারাজ
Image

২৩ এপ্ৰিল শিলচর আসছেন শ্রীশ্রী ১০৮ স্বামী নবলকিশোরদাসজি কাঠিয়াবাবা মহারাজ


শিলচর (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : কলকাতা গড়িয়ার মহামায়াতলা শ্রীশ্রীসন্তদাসবাবা আশ্রমের কাঠিয়াবাবা শ্রীশ্রী ১০৮ স্বামী নবলকিশোরদাসজি মহারাজ আগামী ২৩ এপ্রিল শিলচরে পদার্পণ করবেন।

তিনি ২৩ থেকে ২৮ এপ্রিল অবধি শিলচরের সুনীল সরকার লেনে প্রতিদিন সন্ধ্যা ৬:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত ভক্তদের সাধুসঙ্গ ও দর্শনদান করবেন। সেই সঙ্গে ভাগবত কথা ও সদ্-প্রসঙ্গ হবে। আজ শনিবার, শুভ নববর্ষের দিন থেকে তিনি ধর্মনগরের দেওয়ানপাশায় শনিতলার পাশে মনোতোষ রায়ের বাড়িতে ১৮ এপ্রিল অবধি অবস্থান করবেন। এর পর তিনি করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডের রাজীব দাস পুরকায়স্থের বাড়িতে ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত এবং ২৩ থেকে ২৮ এপ্রিল পৰ্যন্ত শিলচরে অবস্থান করবেন।

স্বামী নবলকিশোরদাসজি মহারাজের শুভ অবস্থানের দিনগুলিতে ইচ্ছুক ভক্তদের নামমন্ত্র তথা দীক্ষামন্ত্র দান করবেন বলে জানা গেছে।

Releated Posts

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top