News Flash

  • Home
  • দিনের খবর
  • সরকারি বাংলো ছাড়ার প্রক্রিয়া শুরু রাহুল গান্ধীর, ট্রাকে করে অন্যত্র যাচ্ছে জিনিসপত্র
Image

সরকারি বাংলো ছাড়ার প্রক্রিয়া শুরু রাহুল গান্ধীর, ট্রাকে করে অন্যত্র যাচ্ছে জিনিসপত্র

নয়াদিল্লি, ১৪ এপ্রিল(হি.স.) : রাজধানীতে বাংলো ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিলেন রাহুল গান্ধী। শুক্রবার নয়াদিল্লির ১২ তুঘলক রোডের সরকারি বাংলো থেকে ট্রাকে করে জিনিসপত্র বের করা হল।

২০০৪ থেকে লোকসভার সাংসদ রাহুল গান্ধী। সেই সূত্রেই ২০০৫ সাল থেকে ১২ তুঘলক রোডে তাঁর জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। তবে মানহানির মামলায় সাজা পেয়ে সাংসদ পদ হারানোয় সেই বাংলো থেকেই বেরিয়ে যেতে হচ্ছে সোনিয়াপুত্রকে। লোকসভার হাউজিং প্যানেলের তরফে রাহুলকে বাংলো ছাড়া নিয়ে নোটিস দেওয়া হয়েছিল। যা গ্রহণের পর লোকসভার সচিবালয়ের উদ্দেশে জবাবি চিঠিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন, “গত চারবারের সাংসদ হওয়ায় এই জায়গায় অনেকটা সময় কাটিয়েছি। যেখানে জীবনের নানা স্মৃতি রয়েছে। নিশ্চিতভাবেই নোটিসের নির্দেশ মেনেই কাজ করব।”
জানা গিয়েছে, আপাতত ১০ জনপথে মা সোনিয়া গান্ধীর বাড়িতেই উঠছেন রাহুল। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, একদিনে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে বাংলো ছাড়ার শেষ দিন ২২ এপ্রিল হলেও অনেকটা আগেই তা ফাঁকা করার কাজ শুরু করে দিলেন রাহুল।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top