News Flash

Image

দিল্লিতে অসম পুলিশের হাতে আটক আরেক পিএফআই সদস্য


গুয়াহাটি, ১৩ এপ্রিল (হি.স.) : দিল্লিতে অসমের বরপেটা জেলা পুলিশের হাতে আটক হয়েছে আরেক ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ (পিএফআই)-র সদস্য। ধৃতের নাম জাকির হুসেন। সে বরপেটা জেলার কয়াকুচি এলাকার বাসিন্দা।

গুয়াহাটিতে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। গত ৮ এপ্রিল বরপেটা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতারকৃত ‘ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়া’ (সিএফআই)-এর জাতীয় কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মির্ধা প্রদত্ত বয়ানের ওপর ভিত্তিতে করে জাকির হুসেনকে আটক করা হয়েছে। জাকিরের সঙ্গে জাহিদুল ইসলামের পারিবারিক সম্পর্ক রয়েছে, জানিয়েছে পুলিশের সূত্ৰটি।

পুলিশের সূত্রটি জানিয়েছে, জাকির হুসেন নিম্ন অসমের বরপেটার কয়াকুচি থেকে চাকরির উদ্দেশ্যে গত ২০১১ সালে দিল্লি গিয়েছিল। দিল্লি গিয়ে একটি ফিনান্স কোম্পানিতে কাজ করছিল জকির। দিল্লিতে তার নিজের বাড়িও আছে।

ক্ৰাইম ব্ৰাঞ্চের সূত্রটি আরও জানিয়েছে, গত ৮ এপ্রিল অসমের বরপেটা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছিল নিষিদ্ধ ইসলামিক সংগঠন পিএফআই)-র দুই কর্মকর্তা জাকির হুসেন ও সামাদ আহমেদ এবং সিএফআই-এর জাতীয় কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মির্ধা সহ তিনজনকে। সামাদ আহমেদ পিএফআই-এর অসম রাজ্য কমিটির সভাপতি এবং জাকির হুসেন সচিব। জাহিদুল ইসলাম মির্ধার স্বীকারোক্তির ভিত্তিতে দিল্লি পুলিশের সহায়তা নিয়ে জাকির হুসেনকে আটক করা হয়েছে।

Releated Posts

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top