News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটে আজও সাত মাঠে ৭ ম্যাচ
Image

অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটে আজও সাত মাঠে ৭ ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। বুধবার দিনটাও কাটলো বিরতির দিন হিসেবে। আগামীকাল অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে পুনরায় ৭ মাঠে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোহনপুর স্কুল মাঠে সদর-এ দল খেলবে মোহনপুরের বিরুদ্ধে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে খোয়াই খেলবে বিশালগড়ের বিরুদ্ধে। শান্তিরবাজার মাঠে সাব্রুম ও সোনামুড়া পরস্পরের মুখোমুখি হবে। সাব্রুমে খেলবে শান্তিরবাজার, উদয়পুরের বিপক্ষে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে কৈলাশহর ও সদর-বি পরস্পরের মুখোমুখি হবে। কৈলাশহরের আরকেএম মাঠে ধর্মনগর খেলবে কমলপুরের বিরুদ্ধে। তাছাড়া, আর কে আই মাঠে লংতরাইভ্যালি খেলবে গন্ডাছড়ার বিরুদ্ধে। উল্লেখ্য, ইতোমধ্যে ১৯ টি মহকুমা দলের মধ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ২২টি ম্যাচের শেষে গ্রুপ-এ থেকে সদর-এ, গ্রুপ বি থেকে শান্তিরবাজার, গ্রুপ সি থেকে সদর-বি এবং গ্রুপ ডি থেকে গন্ডাছড়া সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে রয়েছে। আগামীকাল ম্যাচের শেষে একাধিক দল শেষ চারে খেলা নিশ্চিত করে নিতে পারবে। বলা বাহুল্য, বিরতির দিন পেলেও জুনিয়র ক্রিকেটাররা কিন্তু বিশ্রামে কাটায়নি। নিজ নিজ মাঠে প্রয়োজনীয় অনুশীলন করে আগামীকাল নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য প্র্যাকটিস করে নিয়েছে। একদিকে ভালো খেলা, অপরদিকে স্পটারদের নজর কাড়া-ই হচ্ছে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী উদীয়মান ক্রিকেটারদের উদ্দেশ্য।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top