News Flash

Image

বগাফা বাজারে আগুনে পুড়ে ছাই ৫টি দোকান

শান্তিরবাজার, ১২ এপ্রিল (হি. স.) : ভোর রাতে বগাফা বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান। তাতে, ৫ ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে গেছেন। আগুনের সূত্রপাত কিভাবে, দমকল কর্মীরা প্রাথমিক তদন্তে খুঁজে বের করতে পারেননি।
জানা গেছে, দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমায় বগাফা বাজারে বুধবার ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাতে, বিকাশ দাস, বিশু দাস এবং সুব্রত দাসের মুদি দোকান, দীনেশ দাসের ফলের ও সঞ্জীব পাটারির চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু, ওই পাঁচটি দোকান রক্ষা করা যায়নি। জনৈক দমকল কর্মী জানিয়েছেন, আগুনের সূত্রপাত খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top