News Flash

  • Home
  • খেলা
  • অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি
Image

অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি

চেন্নাই, ১২ এপ্রিল(হি.স.) : এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ২০০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করতে চলেছেন মাহি। আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার যিনি একটি ফ্র্যাঞ্চাইজিকে ২০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করতে চলেছেন। উল্লেখ্য, আজ আইপিএলে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেই অনন্য মাইলফলক স্পর্শ করবেন রাঁচির রাজপুত্র।

এই প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার রবীন্দ্র জাডেজা বলেন, ‘মাহি ভাই সম্পর্কে নতুন করে কী বলব? মহেন্দ্র সিং ধোনি একজন কিংবদন্তী। শুধু চেন্নাই সুপার কিংসের জন্য নয়, বরং বলা ভালো ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী তিনি। মাহি ভাই-এর জন্য ম্যাচ জিততে চাই এবং তাঁকে উপহার দিতে চাই। গত দু’ম্যাচের মোমেন্টাম এই ম্যাচেও ধরে রাখতে চাই।’

আইপিএলে এখনও পর্যন্ত ২৩৬টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এরমধ্যে ২১৩টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে ১২৫টি ম্যাচ জিতেছে্ন এবং ৮৭টি ম্যাচে হেরেছেন মহেন্দ্র সিং ধোনি। ৫৮.৯৬% জয়ের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। ধোনির অধিনায়কত্বে চারবার আইপিএল ট্রফিও জিতেছে চেন্নাই সুপার কিংস।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top