News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে ভোটের মুখে ধাক্কা খেল কংগ্রেস, ইয়েদুরাপ্পার হাত ধরে বিজেপিতে সামিল থিমাপ্পার মেয়ে রাজনন্দিনী
Image

কর্ণাটকে ভোটের মুখে ধাক্কা খেল কংগ্রেস, ইয়েদুরাপ্পার হাত ধরে বিজেপিতে সামিল থিমাপ্পার মেয়ে রাজনন্দিনী

বেঙ্গালুরু, ১২ এপ্রিল (হি.স.) : কর্ণাটকে ভোটের মুখে ফের ধাক্কা খেল কংগ্রেস। বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন স্পিকার কাগোডু থিমাপ্পার মেয়ে ডাঃ রাজনন্দিনী, বিজেপি নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন রাননন্দিনী। মেয়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে থিমাপ্পা বলেছেন, “এই খবর এখন শুনলাম। আমি কখনই ভাবিনি যে সে (ডাঃ রাজনন্দিনী) এমন করবে। এটা দুর্ভাগ্যজনক। এর পেছনে নিশ্চয়ই কিছু আছে। এটা হরতালু হালপ্পার (বিজেপি নেতা) কৌশল হতে পারে। আমি তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি সর্বদা কংগ্রেসের পক্ষে থাকব, আমি কংগ্রেসের পক্ষে কাজ করব।”

এদিকে, বিজেপিতে যোগ দেওয়ার পর ডাঃ রাজনন্দিনী বলেছেন, “আমি আশা করেছিলাম তাঁরা (কংগ্রেস) আমাকে বুঝবে এবং আমাকে টিকিট দেবে, কিন্তু আমি সুযোগ পাইনি। তাঁরা (বিজেপি) আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং আমি দলের জন্য কাজ করব। আমি একজন কর্মী, আমি যে কোনও জায়গায় কাজ করতে পারি।”

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top