News Flash

  • Home
  • স্বাস্থ্য
  • জিবিপি হাসপাতালে সফল ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারী
Image

জিবিপি হাসপাতালে সফল ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারী

আগরতলা, ১০ এপ্রিল৷৷ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকগণ অত্যন্ত জটিল ও সূক্ষ অস্ত্রোপচারের মাধ্যমে আবারও সফলভাবে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারী সম্পন্ন করলেন৷ আগরতলার ক্যাম্পের বাজার এলাকার প্রতিক্ষা সরকার নামে এক শিশু জন্মগত মূক ও বধির ছিল৷ আগরতলা এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকগণ গত ১ এপ্রিল শিশুটির আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষার পর অে’াপচার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন৷ এই অস্ত্রোপচারে চিকিৎসকরা খুবই উন্নতমানের ইলেকট্রনিক্স  ডিভাইস মাথার খুলির ভিতরে মস্তিষ্কের খুব কাছে প্রতিস্থাপন করেন৷ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে সম্পর্ণ বিনামূল্যে ভারত সরকারের এডিআইপি এই ইমপ্ল্যান্টটি সরবরাহ করে থাকে৷ এই ইমপ্ল্যান্টটির মূল্য প্রায় ৬ লক্ষ টাকা৷ সার্জিকেল টিমে মেন্টর সার্জন ছিলেন নাক, কান ও গলা বিভাগের সার্জন প্রফেসর ডাঃ অমিতাভ রায় চৌধুরী এবং নাক, কান ও গলা বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট অধ্যাপক  ডাঃ বিপ্লব নাথ৷ এনেসথেসিওলজিস্ট ছিলেন ডাঃ অনুপম চক্রবর্তী৷ এছাড়াও অস্ত্রোপচারে ওটি স্টাফ নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন৷ অস্ত্রোপচারের পর বর্তমানে শিশুটি সুুস্থ ও স্বাভাবিক আছে৷ এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালে ইএনটি বহির্বিভাগে প্রতি শুক্রবার ককলিয়ার ইমপ্ল্যন্ট ক্লিনিকের সুুবিধা রয়েছে৷ এই সুুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

কঙ্গোতে পাঁচ প্রদেশে ছড়িয়েছে ইবোলা, আক্রান্ত বেড়ে ১,৮৭৩; মৃত্যু ৬৭২

কিনশাসা, ১৩ জুলাই (আইএএনএস) : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা সংক্রমণ আরও বিস্তার লাভ করেছে। দেশটির পাঁচটি…

ByBySandeep Biswas Jul 13, 2026

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম…

ByByReshmi Debnath Jul 11, 2026

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top