News Flash

  • Home
  • দেশ
  • নবান্নে ৩৫টি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

নবান্নে ৩৫টি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১০ এপ্রিল(হি.স.) : কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে ফিরহাদ হাকিম এবং তৃণমূলের অন্দরের সমীকরণ ঘিরে জোর আলোচনা চলছে এখনও। এর মধ্যেই প্রকাশ্যে একই মঞ্চে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ। সোমবার নবান্নে ৩৫টি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চেই ছিলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী। উদ্বোধনের অনুষ্ঠানের ফাঁকে মঞ্চে দাঁড়িয়ে কিছু ক্ষণ কথা বলেন মমতা এবং ফিরহাদ।

সম্প্রতি কলকাতা পুর এলাকায় পার্কিং ফি বৃদ্ধির ঘোষণা করেছিলেন পুরসভা কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীকে ‘অন্ধকারে রেখেই’ একতরফা ভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি পাশাপাশিই জানান, পুরসভা ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে। যার প্রেক্ষিতে ফিরহাদ বলেছিলেন, মুখ্যমন্ত্রী তাঁকে বললে তিনি অবশ্যই বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে নেবেন। কিন্তু সেটা দলের অন্দরেও বলা যেতে পারত বলেও ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top