News Flash

  • Home
  • দেশ
  • একাধিক দাবিতে বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেলের অস্থায়ী কর্মীদের
Image

একাধিক দাবিতে বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেলের অস্থায়ী কর্মীদের

শিলিগুড়ি, ১০ এপ্রিল (হি. স.): একাধিক অন্যান্য দাবিতে সরব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীরা। সোমবার মেডিকেল কলেজে বিক্ষোভ দেখান তাঁরা। কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফোরামের তরফে হাসপাতাল সুপার অফিসের সামনে এই বিক্ষোভ চলে।

আন্দোলনকারীদের তরফে ফোরামের সম্পাদক সজল দত্ত বলেন, ‘দীর্ঘ ১০-১২ বছর ধরে আমরা এখানে অস্থায়ী হিসাবে কাজ করছি। অথচ বার বার দাবি জানিয়েও স্থায়ীকরণ করা হয়নি। বেতনও বাড়ানো হচ্ছে না। আমাদের সাফাই কর্মী হিসাবে বেতন দেওয়া হচ্ছে, অথচ ডাটা এন্ট্রি অপারেটর, অপারেশন থিয়েটার সহ বিভিন্ন জায়গায় চেয়ার টেবিলে বসে খাতাপত্রের কাজ করানো হচ্ছে। আমরা এই কাজ করতে রাজি। তবে সেই কাজের জন্য বেতন বাড়ানো হোক।’

দাবি আদায়ে আগামীতে আরও বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন ফোরামের সভাপতি প্রশান্ত সেনগুপ্ত সহ অন্যরা। হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক জানিয়েছেন, এজেন্সির মাধ্যমে এই নিয়োগ হয়। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করার নেই।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top