News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের আকোলায় টিনের ছাউনিতে গাছ ভেঙে পড়ে মৃত ৭, আহত কমপক্ষে ৩০-৪০ জন
Image

মহারাষ্ট্রের আকোলায় টিনের ছাউনিতে গাছ ভেঙে পড়ে মৃত ৭, আহত কমপক্ষে ৩০-৪০ জন

আকোলা, ১০ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের আকোলা জেলায় টিনের ছাউনির ওপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০-৪০ জন। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আকোলা জেলার পরস গ্রামে। কালেক্টর নিমা অরোরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বৃষ্টির জন্য পরস গ্রামে একটি টিনের ছাউনিতে গাছ ভেঙে পড়ে ৭ জনের মৃত্যু এবং ৩০-৪০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্মীয় অনুষ্ঠানের জন্য মন্দিরে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। হঠাৎ বৃষ্টি আসায় আশ্রয় নিতে টিনের তৈরি ছাউনির তলায় গিয়ে দাঁড়িয়ে ছিলেন সকলে। তখনই ধেয়ে আসে বিপদ। ঝড়বৃষ্টির জেরে টিনের ছাউনির উপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় ৭ জনের। গুরুতর আহত হয়েছেন বহু পুণ্যার্থী। পুলিশ সূত্রে খবর, রবিবার আকোলার একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে জমায়েত হয়েছিল পুণ্যার্থীদের। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মন্দিরের পাশেই টিনের ছাউনির তলায় আশ্রয় নিয়েছিলেন ৪০-এর বেশি পুণ্যার্থী।

মহারাষ্ট্রের উপ মু্খ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘‘আকোলা জেলার পরসের একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বহু পুণ্যার্থী এসেছিলেন। টিনের ছাউনির তলায় দাঁড়িয়ে থাকাকালীন তাঁদের মাথায় গাছ পড়ে। এতে অনেকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি মর্মাহত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলেছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা অনবরত তাদের সঙ্গে যোগাযোগ বিনিময় করছি।’’

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top