News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির কৃষান মোর্চার উদ্দ্যোগে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বচ্ছ ভারত অভিযান ও রুগিদের মধ্যে ফল মিষ্টি বিতরন
Image

বিজেপির কৃষান মোর্চার উদ্দ্যোগে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বচ্ছ ভারত অভিযান ও রুগিদের মধ্যে ফল মিষ্টি বিতরন

শান্তিরবাজার, ৯ এপ্রিল (হি. স.) : বিজেপির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে একগুচ্ছ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। জোলাইবাড়ী মন্ডলের বিভিন্ন মোর্চার উদ্দ্যোগে প্রতিনিয়ত চলছে নানান কর্মসূচী। এই কর্মসূচীর মধ্যে রবিবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কৃষান মোর্চার উদ্দ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করাহয়।

আজকের এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন বিজেপির নেতৃত্ববৃন্দরা। এই স্বচ্ছ ভারত অভিযান শেষে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত রুগিদের মধ্যে মিষ্টি ও ফল বিতরন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, কৃষান মোর্চার মন্ডল সভাপতি সুজিত দত্ত, কৃষান মোর্চার নেতৃত্ব আশিষ পাল, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
আজকের এই অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন দিকগুলি পরিদর্শন করলেন। তিনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বললেন। এই মত বিনিময়ের স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর নিকট তুলে ধরলেন স্বাস্থ্যকর্মীরা।

আজকের এই কর্মসূচী মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান তিনি রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি সারপ্রাইজ ভিজিট করেছেন। তিনি প্রতিনিয়ত জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দফতর সারপ্রাইজ ভিজিট করবেন। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের লোকজনেরা যাতেকরে সঠিকপরিষেবা পান তারই প্রয়াসে তিনি কাজ করে যাবেন।

Releated Posts

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top