News Flash

Image

সামাজিক ন্যায় সপ্তাহ ঘিরে রক্তদান শিবির

শান্তিরবাজার, ৯ এপ্রিল (হি. স.) : ভারতীয় জনতা পার্টি ৪৪তম প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে সামাজিক ন্যায় সপ্তাহকে সামনে রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিলোনিয়া মন্ডলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বিলোনিয়া সিনেমা হলচৌমুহনীস্থিত আবুল কালাম আজাদ কমিউনিটি হলে।

এইদিনের আয়োজিত শিবিরে নেতৃত্বেদের মধ্যে উপস্থিত ছিলেন , মন্ডল সভাপতি গৌতম সরকার, বিজেপি রাজ্য কমিটির সদস্য নিখিল চন্দ্র গোপ, বিধায়িকা সপ্না মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা নেতৃত্বরা। উপস্থিত নেতৃত্বদের বরণ করে নেওয়ার পর ভারত মাতা ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুচনা হয় রক্তদান শিবির। এরপর রক্তদান শিবিরে উপস্থিত স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুব মোর্চা সহ অন্যান্য কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় ।এই দিনের শিবিরে পঞ্চাশের উপরে বিভিন্ন মোর্চার কার্যকর্তা ও কর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন।

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top