News Flash

Image

চৈত্র হাট ঘুরে দেখন মেয়র ও ডেপুটি মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্রই এবছর চৈত্র সেল ব্যাস জমে উঠেছে৷ ক্রেতা বিক্রেতাদের ফিরে বাজার হাট জমজমাট হয়ে উঠেছে৷ এ বছর প্রকৃতি ও অনেকটাই সদয় বলা যেতে পারে৷ ইতিমধ্যেই চৈত্র সেলে ব্যবসা করে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে৷ এবছর ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে চৈত্র সেল রাজধানীর শকুন্তলা রোড ও ওরিয়েন্ট চৌমুহনী রাস্তার দুই পাশে৷ আগরতলা পুর নিগম থেকে ব্যবসায়ীদের বিনামূল্যে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে৷ চৈত্র মেলার ষষ্ঠ দিনে শকুন্তলা রোডে মেলা ঘুরে দেখতে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যরা৷ তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন৷ তাদের মধ্যে লাড্ডু ও জল বিতরণ করেন৷ কেমন চলছে ব্যবসা সেসব সম্পর্কে অবগত হন মেয়র৷ তিনি জানান, ব্যবসা ভালই চলছে৷ তিনি এও জানান, আগামী দিনে স্বাচ্ছন্দ্যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারেন সেজন্য একটি জায়গা তৈরি করে দেওয়া হবে৷ ক্রেতারাও যাতে নির্বিঘ্নে জিনিস পত্র কিনতে পারেন৷

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top